Message From Chairman
মশিয়াহাটী ডিগ্রী কলেজ আমার প্রাণের কলেজ। আমি এ কলেজের সভাপতি ভাবতেই গর্ববোধ করি। সময়ের প্রয়োজনে এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে, সে লক্ষ পূরণে যশোর জেলার, মণিরামপুর উপজেলার,মশিয়াহাটী নামক স্থানে গড়ে উঠেছে মশিয়াহাটী ডিগ্রী কলেজটি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহাপুরুষ-মনীষীদের কথা যারা এ অঞ্চলে এ কলেজটি প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে মানুষের ক্রমমুক্তির পথ সুগম করে দিয়েছেন। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। শুধু তাই নয়, ভালো ফলাফলের পাশাপাশি মেডিকেল-ইঞ্জিনিয়ারিংসহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতেও এ কলেজের শিক্ষার্থীরা সন্তোষজনক হারে ভর্তি হবার সুযোগ পাচ্ছে। এরূপ আশাব্যঞ্জক সাফল্যের পেছনে শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টা, ছাত্র-ছাত্রীদের নিরলস পরিশ্রম, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অব্যাহত সহযোগিতা এবং 'কলেজ পরিচালনা পর্ষদ'-এর সম্মানিত সদস্যবৃন্দের নিবিড় পরিদর্শন ও তত্ত্বাবধান বিশেষ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।
এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও এ শিক্ষা প্রতিষ্ঠানটি সাফল্যের দ্বারপ্রান্তে পৌছাতে পারবে বলে আমি বিশ্বাস করি।
সর্বোপরি এ কলেজটির উত্তরোত্তর শ্রী বৃদ্ধির লক্ষ্যে সকল মহলেল আন্তরিকতা ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।