Message From Principal

Charman
Charman

যশোরের ঐতিহ্যবাহী মশিয়াহাটী ডিগ্রী কলেজে বিগত ০১/০১/২০২৫ খ্রি: তারিখ হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে অদ্যাবধি বহাল আছি। বর্ষা উপদ্রুত নিম্ন অঞ্চলের we¯Í…Y© ক্যাসমেন্ট এরিয়ায় এই প্রতিষ্ঠানটির অবস্থান । এলাকার জনমানুষের অতি প্রিয় প্রতিষ্ঠান এই ঐতিহ্যবাহী মশিয়াহাটী ডিগ্রী কলেজ। আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে, শিক্ষা বিস্তারে ও সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে প্রতিষ্ঠান পরিচালনার ঐকান্তিক চেষ্টা করে চলেছি। এলাকাবাসীর প্রাণপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কর্ম পরিচালনা  আমার সাফল্যের আন্তরিক স্বীকৃতি ও আপনাদেরই ঔদার্যবোধের ফলশ্রুতি। এলাকার সকল ব্যক্তিবর্গ, প্রাণপ্রিয় সহকর্মী ও সম্মানিত পরিচালনা পর্ষদের আন্তরিকতা আমাদের এই কর্মযজ্ঞ পরিচালনার প্রধান সহায়ক শক্তি। তাদের এই আন্তরিক সহযোগিতার জন্য  আমার বিনম্র শ্রদ্ধা। 
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বিপ্লব কুমার বিশ্বাস
মশিয়াহাটী ডিগ্রী কলেজ।